আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ-উল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন লিটন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ধুনু, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদারসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত