ঢাকা-১৭ আসনে জি এম কাদেরের প্রার্থিতা প্রত্যাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান রিটার্নিং অফিসার সাবিরুল ইসলামের কাছে প্রত্যাহারের চিঠি জমা দেন।