দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ১৮৯৬

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ২৭ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

আজ রবিবার (১৭ ডিসেম্বর)  সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি জানান, প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন

সচিব বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল আজ। ৬৪টি জেলার রিটার্নিং অফিসার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর আসনগুলোর রিটার্নিং অফিসার থেকে পাঠানো তথ্য অনুযায়ী মোট মনোনয়ন দাখিলের সংখ্যা ছিল ২ হাজার ৭১৬ জন, বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১ জন, আপিল দায়ের করেছিল ৫৬০টি এবং আপিল মঞ্জুর হয়েছিল ২৮৬টি ও আপিল নামঞ্জুর হয়েছিল ২৭৪টি। আজকে সারাদেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে ৫টি। প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট বৈধপ্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬টি।