জীবন বীমা কর্পোরেশনে মহান বিজয় দিবস অনুষ্ঠিত

জীবন বীমা কর্পোরেশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, কোরআন খানি, মুক্তিযোদ্ধা সম্মাননা, পোষ্য- কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। 

এ সভায় ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব। 

এ সময় সিবিএ,বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে বক্তাগণ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। 

শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএম-গ্রুপ মোহাম্মদ আবু কাউছার জলিল,বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি জনাব মো. ফারুক হোসেন, ম্যানেজার- পিআরডি মো. মিজানুর রহমান, ম্যানেজার-যানবাহন জনাব মো. লুৎফর রহমান, সিবিএ নেতা জনাব কামরুজ্জামান।

এ ছাড়া সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব নাজিম উদ্দীন আহম্মদ, জেনারেল ম্যানেজার (অবঃ) ও আবুল হাসেম আফগানী, ডেপুটি ম্যানেজার (অবঃ) মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের স্মৃতি চারণ করেন।