ইউল্যাবে বিজয় দিবস উদযাপন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে। প্রফেসর ড. কায়সার হামিদুল হক, ডিন, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তরুণরাই ছিল মুক্তিযুদ্ধের আসল নায়ক। এখন মুক্তিযুদ্ধের পেছনের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব ও তরুণদেরই। তার বক্তব্যের পর মুক্তিযুদ্ধের ওপর বিটিভি নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত