ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের (বিসিবিএল) আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (শনিবার) ক্লাব ভবনে দিবসটি উদযাপন করা হয়।
বিসিবিএল সভাপতি ড. মো. ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চিফ লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার আবু মো. আমিমুল এহসান।
রশীদ-উন-নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, ব্র্যান্ড অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. তারেক উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সুবীর কুমার কুন্ডু, শিক্ষা ও উন্নয়ন সম্পাদক শারমিন আক্তার, ওমেন এ্যাফেয়ার্স সেক্রেটারি শারমিন আতিক, অর্থ সম্পাদক মাসরুর মাহমুদ শুভ, বিনোদন ও ক্রিয়া সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এস. এম এনামুল হক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম রাকিবুল হক, যুগ্ম- অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন সেক্রেটারি মো. খায়রুল হাসান ও কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্য এবং বিভিন্ন ব্যাংকের বর্তমান ও সাবেক সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম অংশে সংগঠনের সদস্যদের সন্তানদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা। আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও বিসিবিএলের নিজস্ব ব্যান্ড ‘বিসিবিএল বিটস্’-এর পরিরেশনার সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড দেশের ব্যাংকার কমিউনিটির বৃহত্তম রেজিস্টার্ড ক্লাব। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংক থেকে ক্লাবের সদস্য সংখ্যা সহস্রাধিক।
