এক সৌদি যুবরাজ একবার সিদ্ধান্ত নিলেন- তার ৮০টি বাজপাখির ভ্রমণের জন্য বিমানের আলাদা আলাদা সিট বুক করবেন। এবং তিনি তা করলেনও।
কথাটা আপনার কাছে মজার মনে হলেও- এটা আপনাকে বিশ্বাস করতেই হবে।
ঘটনার একটি ছবি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছিল। প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ২০১৭ সালের। সৌদি আরবের রাজপরিবারের এক সদস্য তার পাখিদের জন্য বিমানের প্রতিটি আসন বুক করেছিলেন যাতে তারা আরাম ও নিরাপত্তাযর সঙ্গে ভ্রমণ করতে পারে।
ছবিতে দেখা গেছে, বাজপাখিগুলো বিমানের সিটে বসে আছে এবং নিরাপদে বাঁধা আছে।
সোশাল হ্যান্ডেল রেডিট ব্যবহারকারী লেন্সো ক্যাপশনসহ পাখির ছবি শেয়ার করে লিখেছিলেন, 'আমার ক্যাপ্টেন বন্ধু আমাকে এই ছবি পাঠিয়েছে। সৌদি যুবরাজ তার ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছিলেন।'
মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য শিকারি পাখির সাথে শিকার খেলা খুব স্বাভাবিক একটা বিষয়। এটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মর্যাদাকর বিষয়। এ ঐতিহ্য হাজার বছর আগের। আরবীয় ঐতিহ্য ও পরিচয়ের একটি অংশ এটি।
জানা গেছে, কাতার এয়ারওয়েজ গ্রাহকপ্রতি সর্বোচ্চ ৬টি বাজপাখিসহ ভ্রমণের অনুমতি দেয়। ইতিহাদ এয়ারওয়েজও প্রধান কেবিনে বাজপাখিসহ ভ্রমণের অনুমতি দেয়।
বাজপাখি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পাখি।
সূত্র: হিন্দুস্তান টাইমস