মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের বিরল এক দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গণমাধ্যম আলআরাবিয়া বলছে, ভিডিওটি ধারণ করেছেন ফটোগ্রাফার মোহাম্মদ আল-হুদালি।
বুধবার সৌদি আরবের মক্কায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সেদিন দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি সতর্কবার্তা ‘রেড এ্যলার্ট’ জারি করে। বৃহস্পতিবারও সেখানে ভারী বৃষ্টি হয়েছে তবে এদিন ‘হলুদ সতর্কতা’ জারি করেছিল দেশটি। বজ্রপাতের ভিডিওটি আল-হুদালি বুধবার সন্ধ্যায় ভিডিওটি ধারণ করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে দেখা গেছে এদিন বৃষ্টির মধ্যে কাবা শরিফে নামাজ আদায় করছেন মুসল্লিরা।
এর আগে আগস্টেও ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও ধারণ করা হয়েছিল।
