মুন্সীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোসাইরচর গ্রামে গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সৌদি আরবের আল-বাশার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সহযোগিতায় চক্ষু ক্যাম্পের আয়োজন করে গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘মেঠো পথে-গজারিয়া ৮৯ ফাউন্ডেশন। সকাল ৯ টার দিকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে চক্ষু চিকিৎসা। ঢাকার মক্কা চক্ষু হাসপাতালের একটি চিকিৎসক টিম চিকিৎসা সেবা প্রদান করেন। এর মধ্যে বিনা খরচে চোখের ল্যান্স ও ছানি অপারেশনের জন্য ৫ শতাধিক রোগী চিহ্নিত করা হবে। 

‘মেঠো পথে-গজারিয়া ৮৯ ফাউন্ডেশন’ সভাপতি কামরুল আহসান রিপন বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে ৫৫০ জন নারী-পুরুষকে বিনামূণ্যে চিকিৎসা সেবা দিয়েছি। ১২০০ লোকের মাঝে চশমা প্রদান করা হয়েছে।

উপজেলার বাঁশগাঁও গ্রামের মো. মাঈনুদ্দিন মিয়া (৮৪) বলেন, আমার বয়স হয়েছে। বয়সের ভারে এখন চোখে দেখি না। বাম চোখে একেবারেই দেখি না। এখানে ছুটে এসেছি ডাক্তার দেখাইতে। আমাকে ভালো ভাবে দেখছে। এখন আমাকে ঢাকা নিয়ে ফ্রি চিকিৎসা করিয়ে দিবেন। এখনো সমাজে ভালো মানুষ আছে। নাইলে এমন আয়োজন কেউ করে।