উত্তর কোরিয়ায় আরও রিঅ্যাক্টর থাকতে পারে

উত্তর কোরিয়ায় আরেকটি পরমাণু চুল্লির রিঅ্যাক্টার চালু থাকতে পারে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (আইএইএ) এই উদ্বেগের কথা জানিয়েছে। এতে দেশটির কাছে প্লুটোনিয়ামের আরেকটি উৎস থাকার জল্পনা বাড়ল; অর্থাৎ উত্তর কোরিয়ার পরমাণু উচ্চাভিলাষকে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে।

আইএইএর প্রধান রাফায়েল গ্রসি গত বৃহস্পতিবার বলেন, ‘গরম পানির প্রবাহ দ্বারা বোঝা যাচ্ছে, রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটির (চুল্লির শৃঙ্খল তথা ফিশন বিক্রিয়ার স্বয়ংসম্পূর্ণতাকে বোঝায়) স্তরে পৌঁছেছে।’ তিনি বলেন, গরম পানির এই নমুনা ইঙ্গিতপূর্ণ।

২০০৯ সালে উত্তর কোরিয়া আইএইএর পর্যবেক্ষকদের নিষিদ্ধ করে। বর্তমানে স্যাটেলাইটের ছবি ছাড়া দেশটির পরমাণু কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়ার সুযোগ নেই সস্থাটির কাছে।