আসন্ন ক্রিসমাস উৎসবে নিজের ঠোঁটে চুমু দেওয়ার সুযোগ দিচ্ছেন আন্দ্রেয়া ইভানোভা। বুলগেরিয়ার ২৫ বছর বয়সী এই তরুণীর দাবি, তিনি বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মিরর জানিয়েছে, চুমু দেওয়ার জন্য নিলাম ডেকেছেন ইভানোভা। মানে যিনি বেশি অর্থ দেবেন; তিনিই ইভানোভাকে চুমু দেওয়ার সুযোগ পাবেন।
ইভানোভা ঠোঁট বড় করতে ইতোমধ্যে ১৮ হাজার পাউন্ড খরচ করেছেন। এর মধ্যেই ঠোঁঠের জন্য ৩০টি হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন নিয়েছেন। এখন তার লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় গালের অধিকারী হওয়া। আগামী বছরই এই প্রক্রিয়া শুরু করার ইচ্ছা রয়েছে তার।
ইভানোভা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে বিরক্তিকর লাগে। তাই আমি চেহারা পরিবর্তন করার সিদ্ধান্ত নিই। আমি নিশ্চিত এই ক্রিসমাসে আমার সবচেয়ে বড় ঠোঁঠে চুমু দিতে অনেক পুরুষ আগ্রহী হবে।
তিনি বলেন, আমি দেখতে বিশ্বের অন্য নারীদের মতোই ছিলাম। কিন্তু এখন অনন্য। আমার মতো কেউ নেই। তবে আমি এখনও নিজেকে নিখুঁত মনে করি না। তাই আরও কিছু পরিবর্তন আনতে চাই।