হার্ডিঞ্জ ব্রিজের নিচে শাকিব খান!

ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজের নিচে সিনেমার শুটিং হচ্ছে। ক্যামেরায় গভীর মনোযোগ পরিচালক, চোখ রাখছেন মনিটরেও। ওপারে পদ্মার বুকে নায়ক শাকিব খান। 

পাবানা জেলার রেলওয়ে অধ্যুষিত উপজেলা ঈশ্বরদীতে, শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজের নিচে দিন-রাত এক করে রাজকুমার সিনেমার শুটিং চলছে। এই ছবির প্রধান নায়ক শাকিব খান অমানষিক পরিশ্রমিক করছেন বলে জানালেন শুটিং ইউনিটের একজন কর্মী।

এই দলের সঙ্গে রয়েছেন চিত্রনাট্য নির্মাতা ও গীতিকার ফেরারী ফরহাদ। তিনি ফেসবুকে লিখেছেন,  ঘুম ভেঙেই ডিরেক্টর স্যার-এর কথা মনে হইলো। দৈনিক স্বতঃস্ফূর্ত ইউনিট নিয়ে ২০ ঘণ্টার বেশি কাজ করছেণ। ঈদের দিন এই কষ্টগুলো ইউনিটের সবাই ভুলে যাবে। কারণ সন্তান জন্মের আনন্দে, মা তার সব বেদনা ভুলে যায়। হিমেলের তাজ-এ আরেকটি পালক এর নাম 'রাজকুমার।'

এদিকে, ২৮ ও ২৯ ডিসেম্বর ভারতের আসামে যাচ্ছেন শাকিব খান। তার সঙ্গে যুক্ত হবেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। রাজ্যের পশ্চিম খাগড়াবাড়ি ও পশ্চিম গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করার কথা রয়েছে শাকিবের।