সমালোচনার জবাব দিলেন শাকিব খান

আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:০৬ পিএম

দেশীয় চলচ্চিত্রে টানা দুই যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন শাকিব খান। এবারও প্রেক্ষাগৃহ দাঁপিয়ে বেড়াচ্ছে এই তারকার সিনেমা ‘রকস্টার’। তবে প্রেক্ষাগৃহে দেখার পর ভক্তদের একাংশ সমালোচনাও করছে সিনেমাটি নিয়ে। নেটদুনিয়ায় সিনেমাটির নেতিবাচক রিভিউ ভিডিও নিয়ে আলোচনা চলছে শোবিজ মহলে। এবার সে সমালোচনার জবাব দিলেন তিনি। 

 সোমবার (১ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রকস্টার’ সিনেমায় নিজের একটি ছবি আপলোড করেন। ছবিতে ‘রকস্টার’ সিনেমার ধরা পড়ে শাকিবের নতুন লুক। ক্যাপশনে নায়ক লেখেন, এবার রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়কের এমন পোস্টে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেক ভক্ত আবার সিনেমাটি এখনো না দেখতে পারার জন্য আক্ষেপ করেন। 

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এ সিনেমায় গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত