ট্রেনের টয়লেট উল্টো। এরকম একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এই নিয়ে নেটিজেনরাও নানারকম প্রশ্নও তুলেছেন। অনেকেই বিস্ময়ও প্রকাশ করেছেন। সুন্দরবন এক্সপ্রেসে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
কিশোরগঞ্জ এক্সপ্রেস নামের একটি ফেসবুক পেইজ থেকে ছবিটি পোস্ট করে বলা হয়েছে, ছবিটি সুন্দরবন এক্সপ্রেস থেকে তোলা। একজন মানুষ ট্রেনে টয়লেট ব্যাবহার করতে বসবে সোজা হয়ে। বদনা ও পানির ট্যাপ থাকবে তার পিছন সাইডে। চায়নার ইঞ্জিনিয়ারদের বুদ্ধি এগুলা। আপনি সোজা হয়ে টয়লেট ইউজ করবেন তারপর পিছন ঘুরে বদনাতে পানি নিবেন।
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ওই পোস্টে রীতিমতো মন্তব্যের ঝড় তুলেছেন। অনেকেই বিষয়টিকে হাস্যরসাত্মক পর্যায়ে নিয়ে গেছেন।
একজন লিখেছেন, বিষয়টি আমিও লক্ষ্য করেছি, খুবই দুঃখজনক। আরেকজন লিখেছেন, টয়লেট দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকার মতন অবস্থা কোনওরকমের দিন পার হলেই হলো।
চায়নাদের প্রসঙ্গ উল্লেখ করে একজন লিখেছেন, চায়নারা পানি ব্যবহার করে না টিস্যু ব্যবহার করে তাই পানির ট্যাপ পিছনে দিছে।
আরেকজন মজা করে লিখেছেন, আপনি জাতে আগেই দেখে বিভ্রন্ত হয়ে দেখে নেন ট্যাপে পানি আছে কি না, এই কারণে হয়তো এরকম কাজটা করেছে।
তবে অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে রেল ওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।