চলন্ত ট্রেনের ছাদে নেচে ভাইরাল বাংলাদেশি তরুণী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

দ্রুতগতিতে ছুটে চলছে ট্রেন, তার উপর দৌড়াচ্ছেন এক তরুণী। এই দৃশ্য সিনেমা বা বিভিন্ন গেমসে সচরাচর দেখা গেলেও বাস্তবিক অর্থে দেখা মিলেনা। কিন্তু সেই দৃশ্যরই দেখা মিলেছে এক তরুণীর ভাইরাল হওয়া ভিডিওতে। যিনি ট্রেনের ছাদে দৌড়ের পাশাপাশি নেচেছেন। এই সংক্রান্ত একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঝুঁকি জেনেও ট্রেনের ছাদে ওই তরুণীর এমন কর্মকাণ্ডকে নেটিজেনরা নানাভাবে ব্যাখ্যা করছেন।

অনেকেই তার এমন কর্মকাণ্ডকে বিপদজ্জনক এবং পাগলামি বলে মন্তব্য করেছেন। আবার অনেকে প্রশংসা করেছেন। তবে ভাইরাল হওয়া ওই তরুণীর নাম ও পরিচয় পাওয়া যায়নি। এদিকে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, ওই নারীর এই বিপজ্জনক কর্মকাণ্ড ইনস্টাগ্রামে প্রায় ২ কোটি বার দেখা হয়েছে। প্রথমে ওই নারীকে সাবওয়ে সার্ফারস গেমের মতো করে ট্রেনের এক বগির ছাদে যেতে দেখা যায়। এক সময় দেখা যায়, তিনি আশপাশের মানুষকে আনন্দ দিতে চলন্ত ট্রেনের ছাদে নাচতে শুরু করেন।তবে ওই নারীর নাম ও পরিচয় জানা যায়নি। তাঁর এমন বিপজ্জনক কর্মকাণ্ড দেখে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেন,‘মনে হয়, সে সাবওয়ে সার্ফারসকে আক্ষরিক অর্থে একটু বেশিই গ্রহণ করছে! আরেক ব্যবহারকারী লিখেন,‘এটা দুঃখজনকভাবে শেষ হতে পারত। এই ধরনের বেপরোয়া আচরণকে সাধুবাদ জানানো উচিত নয়।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা একেবারেই পাগলামি! সে যদি পড়ে যেত? এটা হাসির কিছু নয়।’

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত