চলন্ত ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, এক কি.মি. টেনে নিয়ে গেল যাত্রীরা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম

চলন্ত ট্রেনে বাইরে থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন যুবক। কিন্তু বগির ভেতরের যাত্রীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। চলন্ত অবস্থায় ওই যুবককে জানলা দিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয় প্রায় এক কিলোমিটার। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভারতের বিহারে ভাগলপুরের এই ঘটনাটি ঘটেছে। ভিডিওতে দেখা যায়, চোর সন্দেহে অভিযুক্ত যুবকের শরীর ঝুলছে চলন্ত ট্রেনের বাইরে। তার হাত ট্রেনের জানলার ভেতর থেকে ধরে রেখেছেন যাত্রীরা। টানা এক কিলোমিটার এই রকম ঝুলন্ত অবস্থায় থাকতে হয় তাকে। মাঝে ওই যুবক হাত ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু যাত্রীরা শক্ত করে ধরেছিলেন তার হাত।

এক কিলোমিটার যাওয়ার পর ওই যুবকের লোকজনরা তাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায়। সেসময়ই ট্রেনের বগির ভেতর থেকে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন অন্যান্য যাত্রীরা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত