স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৫ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। নতুন এই দাম বুধবার থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলোর প্রতিটির দাম ১ লাখ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন এই স্মারক স্বর্ণমুদ্রা ৯৫ হাজার টাকায় বিক্রি হতো। স্মারক স্বর্ণমুদ্রা তৈরিতে ২২ ক্যারেট অথবা ২১ ক্যারেট স্বর্ণ ব্যবহার করা হয়ে থাকে।