নিউজিল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে উড়িয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে এই পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ম্যাচ মাঠে গড়ানো নিয়েও আছে শঙ্কা।
আজ শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তবে গতকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি হচ্ছে। এমনকি আজ সকাল থেকে দুপুর পর্যন্তই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে আকশের অবস্থা কিছুটা ভালো।
দুপুরের পর বৃষ্টি থামলেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। এখনো মাউন্ট মঙ্গানুইয়ের আকাশে যথেষ্ট মেঘ আছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে।
তাছাড়া আবাহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরো বেশি। ম্যাচটি যেহেতু স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাই মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা থাকছে।