চিটাগাং সিনিয়রস ক্লাবের প্রেসিডেন্ট হলেন মানিক বাবলু

উৎসবমুখর পরিবেশে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল ভোটে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মানিক বাবলু।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম মিরাজ। ম্যানেজিং কমিটির নির্বাচিত বাকি পাঁচ সদস্য হলেন- দিলদার আহম্মদ, ডা. ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন, প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিম এবং সৌরিন দত্ত।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে তিনজন, ভাইস প্রেসিডেন্ট পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনার এম আর দে। সিরাজুল হক আনসারী ও এনামুল হক ইকবাল ডেপুটি কমিশনার এবং ইলেকশন সাব কমিটির অন্য সদস্যরা নির্বাচনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করেন।