মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, ‘অটো পাসের দিন শেষ, উন্নয়ন ও পরিবর্তনের মার্কা কাঁচি।’
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলার গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের জনসভায় বাবা মহিউদ্দিন এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছেন। আজ আমার ছেলে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আগামী ৭ জানুয়ারি সকলেই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। কোনো অপশক্তি আপনাদের রুখতে পারবে না।