এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডকে কম্বল প্রদান করেছে।
এ উপলক্ষে ঢাকার পূর্বাচলে অবস্থিত আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহাদাত মোশাররাফ খান মুকুলের হাতে প্রতীকী কম্বল তুলে দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পরিচালক ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, ভাইস প্রেসিডেন্ট ও টিএম শাহীদুল ইসলাম, মহাসচিব এবং এমটিবির রেইস উদ্দীন আহমাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, মো. শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং, অমিতাভ কায়সার, হেড অব এমটিবি ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।