অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হার আগেই নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচটি শুরু হবে আগামী বুধবার থেকে। স্বাভাবিকভাবেই জয় দিয়ে শেষ করতে চাইবে পাকিস্তান। ওই ম্যাচের একাদশে পরিবর্তন আসতে পারে দুটো। দলটির টিম ম্যানেজমেন্ট এমন বার্তাই দিয়েছেন।
সিডনি টেস্টে ওপেনার ইমাম-উল-হককে বাদ দেওয়ার কথা ভাবছে পাকিস্তান। প্রথম দুই টেস্টের চার ইনিংসে কেবল ৯৪ রান করেছেন ইমাম। এরমধ্যে ফিফটি রয়েছে একটি। ওই জায়গায় অভিষেক হতে পারে অভিষেকের অপেক্ষায় ২১ বছর বয়সী সাইম আইয়ুবের। টি-টোয়েন্টির বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে পরিচিত সাইম প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ১৪টি।
এছাড়াও একজন পেসার কমিয়ে স্পিনার অন্তর্ভুক্ত করা হতে পারে। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের পছন্দ আবরার আহমেদ। ইনজুরি কাটিয়ে আসা স্পিনার আবরার পূর্ণ ফিটনেস ফিরে পেলে দলে থাকতে পারেন। তবে আবরার ফিট না হলে সাজিদ খানকে দেখা যেতে পারে সেই ভূমিকায়। বাদ পড়তে পারেন হাসান আলী।