এনবিএলের নতুন ডিএমডি শেখ আকতার উদ্দিন

 সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন শেখ আকতার উদ্দিন আহমেদ। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।

শেখ আকতার উদ্দিন আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২৫ বছরের দীর্ঘ এই ব্যাংকিং কর্মজীবনে তিনি ফরেন এক্সচেঞ্জ অপারেশনস, ক্রেডিট অপারেশনস, ফরেন রেমিট্যান্স, জেনারেল ব্যাংকিংসহ ওভারসিজ অপারেশনসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শেখ আকতার উদ্দিন আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি দেশ-বিদেশে অনেক পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি