বেস্ট ইলেক্ট্রনিক্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হয়েছেন সৈয়দ তাহমিদ জামান রাশিক। গত ১ জানুয়ারি থেকে এই দায়িত্ব কার্যকর হয়েছে।
রাশিক মার্কেটিং ডিরেক্টর হিসেবে ২০১৫ সালে জয়েন করেন। তার সময়সীমায় তিনি কোম্পানির মার্কেটিং কলা-কৌশল নীতিতে অভাবনীয় ও অনন্য স্বাক্ষর রাখেন এবং কোম্পানির ১২০টি আউটলেট সম্প্রসারণে সফলতার স্বাক্ষর রাখেন। কোম্পানির উন্নয়ন এবং বিকাশে তিনি গ্লোবাল ব্যান্ড হিটাচি, শার্প, ওয়ার্লপুল এবং প্যানাসনিক ব্র্যান্ড-এর উৎকর্ষতায় অভিনব দক্ষতার স্বাক্ষর রাখেন।
করপোরেট ওয়ার্ল্ড থেকে সাময়িক বিরতির পর কানাডার একটি বিখ্যাত কলেজে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন রাশিক। একাডেমি প্রদত্ত অভিজ্ঞতা পরবর্তীতে তার লিডারশিপ দক্ষতা এবং ব্যবসার সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
রাশিক নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি এবং লন্ডনের ইমপিরিয়াল কলেজ থেকে মার্কেটিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তার একাডেমিক জ্ঞান, দক্ষতা, উৎকর্ষতা কোম্পানির অনন্য ব্যক্তি হিসেবে তাকে সমধিক পরিচিত করে।
জামান গ্রুপের কনসার্ন বেস্ট ইলেক্ট্রনিক্স যাত্রা শুরু করে ২০১৩ সালে। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠানটি। যিনি কোম্পানির অনন্য তাৎপর্যপূর্ণ মাইলফলক অগ্রযাত্রায় নিবিড় উদ্ভাবনীয় স্বাক্ষর রেখে চলেছেন।