মেহেরপুরে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের ওপর রেখে যাওয়া বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে গাংনী পুলিশ ক্যাম্পের সদস্যরা।

স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে রাস্তায় কালো টেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা সাদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ কৌটাগুলো উদ্ধার করে নিয়ে যায়।

হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই দেবাশীষ জানান, এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ বোমা সাদৃশ চারটি বস্তু উদ্ধার করে। পরে সেগুলো পুলিশ ক্যাম্পে নিয়ে নিস্ক্রিয় করা হয়। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এগুলো রাস্তায় পেতে রেখেছিল। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।