মেহেরপুর আদালতে প্রথম ভার্চুয়াল সাক্ষী জেরা শুরু

আপডেট : ০৭ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

বিচার কার্যক্রমকে দ্রুত ও ত্বরান্বিত করতে মেহেরপুর আদালতে ভার্চুয়ালী সাক্ষী জেরা গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) শিশু ধর্ষণ মামলায় ভিডিও কলে চিকিৎসক, বিচারক ও পুলিশের সাক্ষী জেরা গ্রহণ করে বিচার কার্যক্রম পরিচালনা করেন  মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক দায়রা জজ মো. তাজুল ইসলাম।

বিচারকের সন্মুখে আদালতে উপস্থিত থেকে ভার্চুয়াল এই সাক্ষী জেরা গ্রহণ করেন রাষ্ট্রপক্ষে আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুলের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামি পক্ষে আইনজীবী মারুফ আহমেদ বিজন। এ সময় কাঠগড়ায় মামলার বাদীপক্ষ ও আসামি শাকিল হোসেনসহ উৎসুক আইনজীবীরা উপস্থিত থেকে বিচার প্রত্যক্ষ করেন। দীর্ঘ দুইঘণ্টা এই চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার সাক্ষী জেরা অনুষ্ঠিত হয়।

পিপি মুস্তাফিজুর রহমান তুহিন বলেন, মামলা জট, মামলার দীর্ঘসূত্রিতা শেষ করে এবং দ্রুত মামলা নিষ্পত্তি নিশ্চিত করতে মেহেরপুর আদালতে শুরু হয়েছে এই ভার্চুয়াল সাক্ষী জেরা কার্যক্রম। এতে দূরে কর্মরত সরকারী সাক্ষীদের সাক্ষ্য জেরা নিজ কর্মক্ষেত্র থেকে আদালতে হাজির হতে যে সময়ক্ষেপণ তা বিবেচনায় নিয়ে নিজ নিজ স্থানে থেকে বিচারিক কার্যক্রমে অংশ নেয়া সম্ভব ও সহজ হয়েছে।

২০২৫ সালের ১০ জুন সকাল সাড়ে ১০টায় শিশু শিক্ষার্থী তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাওয়ার সময় আসামি শিশুর পথরোধ করে তাকে হাসুয়া দিয়ে ভয় দেখিয়ে একটি পাটক্ষেতের নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর আর্তনাদে আসামি একপর্যায়ে শিশুকে ছেড়ে দেয়। এই ঘটনায় গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করা হয়। পরে মামলাটির তদন্ত শেষ হলে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত