ভোটকেন্দ্রে এজেন্ট থাকবে না, জ্বিনরাও কাজ করবে : ইসলামী ঐক্যজোট প্রার্থী

ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করে নির্বাচনী প্রচারনা করেছেন মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। বিভিন্ন এলাকায় ভোট চাইতে গিয়ে তিনি ভোটারদের ঝাড়-ফুঁক করেছেন। আগামীকালের ভোট নিয়ে তিনি বলেছেন, ‘ভোটে যেন কারচুপি না হয় এজন্য জ্বিনদের বলে দিয়েছি। কেউ ভোট চুরি করতে পারবে না।’

তিনি আরও বলেন, আমার এখানে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জ্বিনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই, সঙ্গে জ্বিনরাও খবর দেবে—ভেতরে কোনো কারচুপি হচ্ছে কি না।

আজ শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা আছলাম হোছাইন রহমানী এসব কথা বলেছেন।

মাওলানা আছলাম হোসাইন রহমানী ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি। তার প্রতীক মিনার