সিটি ব্যাংকের ট্রেড ফিন্যান্স সুবিধা ৪৫ মিলিয়ন ডলারে

সম্প্রতি ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) সিন্ডিকেট ব্যবস্থার অধীনে সিটি ব্যাংকের মুরাবাহা ট্রেড ফিন্যান্স সুবিধা বৃদ্ধি করে ৪৫ মিলিয়ন ডলার করেছে। এটি কোনো বেসরকারি ব্যাংককে দেওয়া আইটিএফসির এ যাবতকালের সর্বোচ্চ ট্রেড ফিন্যান্স সুবিধা। ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান। এই ট্রেড ফিন্যান্স সুবিধার মাধ্যমে সিটি ব্যাংক আরও বেশি গ্রাহকসেবা দিতে পারবে এবং আরও সাশ্রয়ী উপায়ে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করতে সক্ষম হবে।

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন ও আইটিএফসির সিওও নাজিব নুরডালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় মাসরুর আরেফিন বলেন, আইটিএফসির ট্রেড ফিন্যান্স সুবিধা ব্যাংকের বেসরকারি খাতের আমদানিকারকদের শিল্পের কাঁচামাল এবং প্রয়োজনীয় পণ্য আমদানির অর্থায়নে সহায়তা করে আমদানিকারককে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুবিধা প্রদান করে, যা বর্তমানে বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগের প্রধান হাসান শরীফ আহমেদ এবং আইটিএফসির এশিয়া ও মিডিলইস্টের ডিভিশন ম্যানেজার আব্দুল আলীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি