আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারগণ (ইসি) তাদের ভোটাধিকার প্রয়োগের পর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভোট দেখতে বের হবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সকাল ৮টা ৩০ মিনিটে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে ভোট দেবেন।
৭ জানুয়ারি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ইসি আনিছুর রহমান ধানমন্ডির ঢাকা সিটি কলেজে, ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান মিরপুর ডিওএইচএসের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং ইসি মো. আলমগীর উত্তরা দিয়াবাড়ির একটি কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচন কমিশনারদের ব্যক্তিগত সহকারীরা জানিয়েছেন, তারা সকালে ভোট দিয়ে অফিসে আসবেন।