গাজীপুর-৫ (কালীগঞ্জ, গাজীপুর সদরের একাংশ) আসনের কালীগঞ্জ এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ কেন্দ্রের প্রথম ভোটাদাতা ট্রাকের জয়ের ব্যাপারে আশাবাদী।
তুমুলিয়া এলাকার ব্যাবসায়ী মো রাজীব চৌধুরী বলেন, এবার বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বিজয়ী হবে বলে মনে হচ্ছে। এই এলাকায় সরাই প্রচারণায় এগিয়ে তবে নৌকা ও ট্রাকের প্রতিযোগিতায় ট্রাক এগিয়ে থাকবে। সুষ্ঠু নির্বাচন হবে সে ব্যাপারেও আশাবাদী এই ভোটার।