শিবালয়ে সকালে কম থাকলেও দুপুরে ভোটার উপস্থিতি বাড়বে

মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে রবিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় পুরুষ কেন্দ্রে ২৭ শ’ ৯৯ ভোটারের মধ্যে বেলা পৌনে ১২টায় ১৬৮ জন ও পার্শ্ববর্তী আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রে ২৭ শ’ ৫৯ জনের মধ্যে ২০৬ জন ভোট দেয়।

মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মমতাজ বেগম জানান, সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা যায়। 

বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, সকাল থেকে লোকজনের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে তা বৃদ্ধি পায়। এ আসনে ৪ লক্ষ ৩৬ হাজার ৯৯৭ ভোটার রয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ আসনে মূলত মহাজোট সমর্থিত জাতীয় পার্টি-জাপা প্রার্থী জহিরুল আলম রুবেল লাঙ্গল প্রতীকে ও জেলা আ’লীগ উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ ঈগল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম প্রার্থী হাজী মোনায়েম খান (নোঙ্গর) ও গণফন্ট প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান (মাছ) প্রাতীকে লড়ছেন।