নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোটের অভিযোগে বন্ধ হওয়া কেন্দ্রের রিটানিং কর্মকর্তা হারুন অর রশিদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বেলা ১২টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আটককৃত প্রিজাইডিং কর্মকর্তা হারুন অর রশিদ খান পাটুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জাল ভোট ও অনিয়মের অভিযোগে ভোট বাতিল করে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়।
নরসিংদী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান (পিপিএম) বলেন, জাল ভোটে বন্ধ হওয়া কেন্দ্রের রিটানিং কর্মকর্তা হারুন অর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনা ডেকে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে জাল ভোট ও অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।