আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদ শুরু থেকেই ছিলেন আলোচিত। আজ ৭ জানুয়ারি ভোট গ্রহণের পর অনেকেই মনে করছেন তিনি এবার বিজয়ের মালা গলায় পরবেন। সর্বশেষ তথ্য মতে, শামীম হক পেয়েছেন ২০৫৫ ভোট, একে আজাদ পেয়েছেন ৪৭১৯ ভোট।
ভোট গণনা চলছ এরইমধ্যে কর্মীরা আনন্দ মিছিল করার চেষ্টা করছেন। তাদেরকে থামিয়ে একে আজাদ বলেন, এখনই কোনও মিছিল নয় ধৈর্য ধরুন।
স্বতন্ত্র প্রার্থী একে আজাদ আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ করলে তার বিরুদ্ধেও আপিল করেন শামীম হক। শুনানি করে একে আজাদের আপিল আবেদন মঞ্জুর করলেও শামীম হকের আবেদন নামঞ্জুর করে ইসি। ফলে একে আজাদ আসনটিতে বৈধ প্রার্থী হিসেবে থাকলেও প্রার্থিতা হারান শামীম হক। পরে শামীম হক প্রার্থীতা ফিরে পান।