ঢাকা ১৪

কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নৌকা জয়ী

ঢাকা ১৪ আসনের কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত ১০টি বুথের প্রকাশিত ফলে নৌকা প্রতীক জয়ী হয়েছে। ১০টি বুথে গড়ে ১৭.৫ শতাংশ ভোট পড়েছে। মোট ২৮ হাজার ২৭৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৯৪৩ জন। এরমধ্যে ভোট বাতিল হয়েছে ৯৭ টি।

এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ভোট পেয়েছেন ৪ হাজার ৪৮। তার নিকটতম একই দলের দুই স্বতন্ত্র প্রার্থী ভোট পেয়েছেন ৪৪৯ (কেটলি) ও ৩৩৯ (ট্রাক)। ঢাকা-১৪ আসনের মধ্যে এখানে বেশি সংখ্যক ভোটার।