দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাদিক। তিনি ৯০ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ্ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৭১৮ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাত ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৬.৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে শনিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকাল ৪টায়। এরপর শুরু হয় গণনা। সুনামগঞ্জ-৪ আসনে মোট ভোটার তিন লাখ ৪১ হাজার ৮২৯ জন।
মোহাম্মদ সাদিক বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান।