কত ভোট কম পেয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী?

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে হেরে গেছেন। 

এ আসনে ব্যারিস্টার সুমন ঈগল প্রতীকে পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। আর দুইবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। অর্থাৎ ৯৯ হাজার ৫৫৬ ভোট বেশি পেয়েছেন ব্যারিস্টার সুমন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পরিচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এ প্রার্থী।