দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে হেরে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তিনবারের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।
ইয়াকুব আলী ঈগল প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৪৬৮ ভোট। স্বপন ভট্টাচার্য নৌকা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট। স্বপন ভট্টাচার্য ৫ হাজার ১৩৬ ভোট কম পেয়েছেন।