বাবা-মেয়ে দুজনই হারলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন হেরে গেছেন। তার সঙ্গে তার মেয়ে স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমাও হেরে গেছেন। এ আসন থেকে আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার বিজয়ী হয়েছেন।

ট্রাক প্রতীক নিয়ে আব্দুল মালেক সরকার পেয়েছেন ৫২ হাজার ২৮৫ ভোট আর নৌকা প্রতীক নিয়ে মোসলেম উদ্দিন পেয়েছেন ৪২ হাজার ৮৫৮ ভোট।

মোসলেম উদ্দিন ১৯৮৬ সালে প্রথম এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোট সাতবার নির্বাচন করেছেন; এর মধ্যে পাঁচবার জিতেছেন। তার বড় মেয়ে সেলিমা বেগম সালমাও ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।