বড় ভাইকে হারালেন ছোট বোন

কিশোরগঞ্জ-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বড় ভাইকে হারিয়ে এমপি হলেন ছোট বোন। এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দা জাকির নূর লিপি।

তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তার বড় ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৭৪ হাজার ১৬২ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বেসরকারিভাবে ভোটের ফলাফলে এ বিষয়টি জানায়।

এ আসনে পুরুষ ও নারী এবং হিজড়া মিলিয়ে মোট ভোটার পাঁচ লাখ ১৩ হাজার ৯৭৮ জন। মোট ১৭৪ ভোটকেন্দ্রের ১০৭৩টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।