সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের তারা মিয়া (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সুলতান মৃধার ছেলে।

নিহতের ফুফাতো ভাই রাওনা ইউনিয়ন পরিষদের সদস্য নিজামুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গত শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৩টার দিকে দেশটির দাম্মাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতা নিয়ে আসার স্বপ্ন নিয়ে ২০২২ সালে সৌদি আরবের দাম্মাম নগরীতে যান মিয়া। তিনি সৌদি আরবে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার রাতে দাম্মাম নগরীর রাস্তায় কাজ করার সময় পেছন গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান।