বিকেলে নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় বিভিন্ন দেশের মিশন প্রধান, কূটনীতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের ব্রিফ করবেন।