চিরিরবন্দরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুরের চিরিরবন্দরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফাহিম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীর বাবা।

সোমবার (০৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এঘটনা ঘটে। অভিযুক্ত যুবক চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নে একরামুল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা ব্যবসার কাজে সকাল থেকে রাত পর্যন্ত বাসার বাইরে থাকেন। অভিযুক্ত ফাহিমের বাসা পাশাপাশি হওয়ায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ও একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন ফাহিম। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই শিক্ষার্থী তাদের বাসা থেকে পার্শ্ববর্তী দাদার বাড়িতে যাওয়ার যাচ্ছিল। একা পেয়ে তুলে নিয়ে ফের ধর্ষণ করেন ফাহিম। এসময় কয়েকজন পথচারী টের পেয়ে এগিয়ে আসলে পালিয়ে যায় ফাহিম। পরে রাতেই চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীরবাবা।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ধর্ষণের ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। গ্রেপ্তারের চেষ্টা চলছে।