মনে করেন বুচার

ক্রিকেটের ভালোর চেয়ে ক্ষতি বেশি করছে টেস্ট চ্যাম্পিয়নশিপ

ক্রিকেটের কুলিন সংস্করণের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল নিউজিল্যান্ড। ইতোমধ্যে দুটি আসর শেষ হয়েছে। শিরোপা গেছে তাসমান সাগর পাড়ে। দুটো ফাইনালই জমে উঠেছিল। কিন্তু ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বুচার মনে করেন, এই চ্যাম্পিয়নশিপ টেস্ট ক্রিকেটের ভালোর চেয়ে ক্ষতি বেশি করছে। 

উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে বুচার বলেন, 'টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্য তারা যা করেছে, তা হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আপনার দ্বিপাক্ষিক সিরিজকে দুই দেশের ভক্ত ও খেলোয়াড়দের কল্পনাশক্তি কেড়ে নিতে হবে, তারপর ক্রিকেট দেখার জন্য বৃহত্তর দর্শকদের নজর কাড়তে হবে। এবং তাদের একমাত্র উপায় হল যদি তারা প্রতিযোগিতামূলক হয়। আর এভাবেই সবসময় ছিল।'

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে সাত ক্রিকেটারের নাম ঘোষণা করায় আইসিসি ও শীর্ষ ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

সেই পালে হাওয়া লাগিয়ে বুচার বলেন, 'আমি মনে করি, বিষয়টিকে প্রাসঙ্গিক রাখার জন্য একমাত্র যে প্রচেষ্টা চালানো হয়েছে, তা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।'

বুচার মনে করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু না করে আইসিসি টেস্ট ক্রিকেটের ভবিষ্যত সুরক্ষিত করতে অন্যান্য প্রাসঙ্গিক ইস্যুতে মনোনিবেশ করতে পারত।