১১ জুন লর্ডসে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। এই গুরুত্বপূর্ণ ফাইনালকে সামনে রেখে খণ্ডকালীন বোলিং কোচ হিসেবে স্টুয়ার্ট ব্রডকে নিয়োগ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ইংল্যান্ডের মাটিতে ব্রডের যা কীর্তি তারই অভিজ্ঞতা নিতে চান প্রোটিয়া পেসাররা।
ব্রড অবশ্য প্রোটিয়াদের ড্রেসিংরুমে বসে তাদের কোচের দায়িত্ব পালন করবেন না। তিনি একদিনের জন্য প্রোটিয়া পেসারদের সহায়তা করতে আসবেন। জানা গেছে আগামী ৯ জুন পুরো সময়টাই রাবাদা-এনগিডিদের সঙ্গে কাটাবেন ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই পেসার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রডের রেকর্ড ছিল অতুলনীয়। সাদা পোশাকের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ১৫৩ উইকেট নিয়েছেন ব্রড। সেইসঙ্গে লর্ডসে আছে তার ১১৩ উইকেট। জেমস অ্যান্ডারসনের (১২৩ উইকেট) পর এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ফলে বোঝাই যাচ্ছে এই কন্ডিশন ও প্রতিপক্ষ সম্পর্কে জ্ঞান নিতে ব্রডের চেয়ে সিদ্ধহস্ত নন আর কেউ।
আগামী ১১ জুনের ফাইনালের আগে কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। এই ম্যাচটি শুরু হবে ৩ জুন থেকে।
‘জেন্টলম্যান’ শেলটনকে হারিয়ে কোয়ার্টারে আলকারাজ
১১ বছর পর টি-টোয়েন্টিতে ফিরেই অ্যান্ডারসনের ঝলক, করলেন ক্যারিয়ারসেরা বোলিং