নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০২৩ সালে নিজেদের অর্জন তুলে ধরেছে হুয়াওয়ে সাউথ এশিয়া। সম্প্রতি রাজধানীতে আয়োজিত ‘হুয়াওয়ে সোলার অ্যানুয়াল সিরিমনি ২০২৩’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব অর্জন তুলে ধরেছে হুয়াওয়ে। হুয়াওয়ের ৬২টির বেশি পার্টনার কোম্পানির প্রতিনিধিরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশ নেন।
২০২৩ সালে জাতীয় গ্রিডে সংযোজনের জন্য হুয়াওয়ে একটি ১০০ মেগাওয়াট সম্পন্ন ইউটিলিটি প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি মনপুরা উপজেলায় ২২ মেগাওয়াট আওয়ার ইএসএস সক্ষমতাসম্পন্ন বাংলাদেশের বৃহত্তম ও প্রথম মাইক্রো গ্রিড প্রকল্পও বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে প্রতিষ্ঠানের পার্টনারদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ৭২টির বেশি সোলার রুফটপ প্রকল্পের সফল বাস্তবায়ন করেছে। সব মিলিয়ে ২০২৩ সালে হুয়াওয়ে ফিউশন সোলার ইনভার্টার ব্যবহার করে ১৩২ মেগাওয়াট সক্ষমতার সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়ন করছে হুয়াওয়ে। হুয়াওয়ের বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো বুয়েট, মেঘনা গ্রুপ, আকিজ বশির গ্রুপ, রাইজিং গ্রুপ, এনভয় গ্রুপ, ফকির গ্রুপ, কাজী ফার্মস, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) এবং ওয়ালটন গ্রুপের বিভিন্ন প্রকল্প।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি ক্যাটাগরিতে পার্টনার প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়েছে হুয়াওয়ে। প্রকল্প সক্ষমতার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শন করায় এ পুরস্কার অর্জন করেছে হুয়াওয়ের শীর্ষ ১৮টি ইপিসি পার্টনার প্রতিষ্ঠান। হুয়াওয়ে সল্যুশন্সের মাধ্যমে সোলার মার্কেটে উল্লেখযোগ্য অবদান রাখায় ১০টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া, অনন্য পারফরম্যান্স প্রদর্শন করে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অবদান রাখায় দুটি ‘ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড’ও দেওয়া হয়। বিজ্ঞপ্তি