চীন ও ভারতের মধ্যকার সীমান্ত ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)’ বরাবর পূর্ব লাদাখ অংশের পরিস্থিতি ‘স্থিতিশীল’, তবে তা ‘স্পর্শকাতর’ অবস্থায় রয়েছে। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পা-ে এই মন্তব্য করেন। তিনি জানান, সীমান্তে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় সেনারা।
আগামী সোমবার ভারতের আর্মি দিবসকে সামনে রেখে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জেনারেল মনোজ পা-ে বলেন, বিদ্যমান বিবদমান বিষয়গুলোর সমাধান খুঁজে পেতে চীন ও ভারতের মধ্যে সামরিক ও কূটনীতিক পর্যায়ের আলোচনা চালু রয়েছে।
২০২০ সালে মে মাস থেকে পূর্ব লাদাখে চীন ও ভারতের সেনাদের মুখোমুখি অবস্থান বস্তুত স্থবির।
থিম্পু ও বেইজিয়ের মধ্যকার সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন, ভুটান ও ভারতের নিরাপত্তা উদ্বেগের ধরন একই। বর্তমানে ভুটান ও চীনের মধ্যে যে সীমান্ত আলোচনা চলছে তার ওপর নিবিড় দৃষ্টি রেখেছে নয়াদিল্লি। আমরা ভুটানের বন্ধুদের সঙ্গে স্বচ্ছতার সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি।