আফগান বোলারদোর তুলোধুনো করলেন রোহিত-রিংকু

রোহিত শর্মার পঞ্চম সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ২১২ রান করেছে ভারত। বেঙ্গালুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ৫ ওভারের মধ্যে চার ব্যাটসম্যানকে হারায় ভারত মাত্র ২২ রানে। ক্যারিয়ারে পঞ্চমবার শূণ্যতে ফেরেন বিরাট কোহলি। কিন্তু এরপর রিংকু সিংকে নিয়ে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বিশাল এই স্কোর গড়েন অধিনায়ক রোহিত শর্মা। এই জুটিতে ৪৮ ছক্কা হাকান দুজন। এরমধ্যে  ৩৯ বলে ৬৯ রানের ইনিংসে রিংকু মেরেছেন ৬টি ছক্কা। আর আটক ছক্কা রোহিতের অপরাজিত ৬৯ বলে ১২১ রানের ইনিংসে। ৬৪ বলে তিন অংকে পৌছানো রোহিত আর রিংকু করিম জানাতের ওভারে শেষ ওভারে ৫ ছক্কা আর এক চারে তুলেছেন ৩৬ রান।