স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।
শুক্রবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীর ‘রুপায়ণ প্যালেসে’ রুপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক (অপারেশন) লে. কর্নেল কবির উদ্দিন আহমেদ (অব.), রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের হাতে শুভেচ্ছা স্বরূপ ফুলের তোড়া তুলে দেন।
এদিন বারদীর লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন ও পূজা অর্চনায় আসেন স্বাস্থ্যমন্ত্রী।