মেট্রোরেলে ভ্রমণের জন্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও অনুর্ধ্ব তিন ফুট উচ্চতার শিশুরা বিশেষ ছাড় পাবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা মেট্রো মেট্রোরেলের ভাড়া আদায় নির্দেশিকায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যথাযথ কর্তৃপক্ষে কর্তৃক ইস্যুকৃত বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রার ক্ষেত্রে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে ভ্রমণের জন্য বীর মুক্তিযোদ্ধাকে বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে টিকিট অফিস হতে বিনামূল্যে একক যাত্রার টিকেট সংগ্রহ করতে হবে।
এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড প্রদর্শন করে একক যাত্রা টিকেটে ১৫ শতাংশ ছাড় পাবেন। আর অনুর্ধ্ব তিন ফুট উচ্চতার শিশু অভিভাবকের সঙ্গে বিনা টিকেটে ভ্রমণ করতে পারবে।
আরও পড়ুন