এমআরটি পাস ব্যবহার করে মেট্রোরেলে ভ্রমণ করলে যাত্রীরা ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি প্রত্যেকবার লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহের ঝামেলাও থাকবে না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা মেট্রোরেলের ভাড়া আদায় নির্দেশিকায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, টিকেট ক্রয় মেশিন (টিভিএম), টিকেট অফিস (টিওএম) এবং অতিরিক্ত ভাড়া আদায় অফিস (ইএফও) হতে এমআরটি পাস রিচার্জ (টপ আপ) করা যায়। কার্ডটিতে সর্বোচ্চ দশ হাজার টাকা স্থিতি রাখা যায়।
ভাড়া পরিশোধ
এক যাত্রার ক্ষেত্রে ভাড়ার তালিকা অনুযায়ী প্রত্যেকবচার একক যাত্রার টিকেট (এসজেটি) ক্রয় করে ভ্রমণ করতে হবে। তবে এমআরটি পাসের ক্ষেত্রে এন্ট্রি বা এক্সিট গেইটে পাস স্পর্শ করে ভ্রমণ করতে হবে। এক্ষেত্রে ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে এবং প্রত্যেকবার লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহের ঝামেলা থাকবে না।
মুদ্রা বিনিময়
টিভিএম-এ ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট প্রবেশ করিয়ে টিকেট ক্রয় করা যায়। তবে মোট ভাড়ার পরিমাণ ১০০ টাকার নিম্নে হলে ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট টিভিএম-এ গ্রহণযোগ্য হবে না।
এমআরটি পাস ব্যবহারে সমস্যা হলে
মেট্রোরেলের এন্ট্রি বা এক্সিট গেইটে এমআরটি পাস যথাযথভাবে স্পর্শ করা না হলে পরবর্তীতে এন্ট্রি বা এক্সিটের সময় সমস্যা হবে। এক্ষেত্রে ইএফওতে যোগাযোগ করে পাসটি কার্যকর করে নিতে হবে।
এমআরটি পাস ব্লক হলে
এমআরটি পাস ব্যহারে কোনো অনিয়ম করা হলে পাসটি ব্লক হয়ে যাবে। এক্ষেত্রে পাসটি কার্যকর করার জন্য নির্ধারিত ফরম পূরণ করে ইএফওতে আবেদন দাখির করতে হবে।
আরও পড়ুন
মেট্রোরেলে বিশেষ ছাড় পাবেন যারা
এমআরটি পাস নষ্ট হলে বা হারিয়ে গেলে কী করবেন?
মেট্রোরেল স্টেশনে কতক্ষণ থাকতে পারবেন?